মঙ্গলবার , অক্টোবর 27 2026
Breaking News

Jalpaiguri: নিউ জলপাইগুড়ি স্টেশনে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই ব্যক্তি

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: নিউ জলপাইগুড়ি স্টেশনে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই ব্যক্তিশিলিগুড়ি (Jalpaiguri) জিআরপির স্পেশাল অপারেশন গ্রুপ ও নিউ জলপাইগুড়ি জি আর পির সাদা পোষাকের পুলিশ রবিবার রাতে গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম রোহন কুমার (২০) ও গুড্ডু কুমার (১৯), দুজনেই বিহারের খাগারিয়ার বাসিন্দা। জানা গেছে ধৃত দুই জন আলিপুরদুয়ার থেকে ট্রেনে করে নিউ জলপাইগুড়ি আসে। সেখান থেকে বিবেক এক্সপ্রেস ধরে তাদের কিষানগঞ্জ যাওয়ার কথা। কিষানগঞ্জ থেকে অন্য ট্রেন ধরে তাদের তাদের খাগারিয়া পৌঁছানোর পরিকল্পনা ছিলো। রবিবার রাতে বিবেক এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালে ধৃতরা ট্রেনের সাধারন কামরায় উঠে বসে। পুলিশ ও সাধারন কামরা থেকে তাদের গ্রেপ্তার করে। সোমবার তাদের জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করে রিমান্ডের আবেদন জানিয়েছে রেল পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।