বুধবার , জুন 24 2026
Breaking News

kolkata: কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃত পাঁচ ,আহত বেশ কয়েকজন ,দুর্ঘটনাস্থলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

kolkata: কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃত পাঁচ ,আহত বেশ কয়েকজন ,দুর্ঘটনাস্থলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মুখ্যমন্ত্রীর সাথে দুর্ঘটনা স্থলে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ এবং স্বাস্থ্যমন্ত্রী ডঃ শারদ্বত মুখোপাধ্যায়
kolkata: কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃত পাঁচ ,আহত বেশ কয়েকজন ,দুর্ঘটনাস্থলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী

কলকাতার তারাতলার (kolkata) বেস ব্রিজের কাছে একটি নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃত্যু হয়েছে পাঁচ জনের , আহত হয়েছেন ১৮ জন। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বেশ কয়েকজন ধ্বংসস্তুপের ভিতর আটকে রয়েছে বলে আশংকা করা হচ্ছে।প্রাথমিক ভাবে গুদামের নির্মাণ নকশায় ত্রুটির ইঙ্গিত পাওয়া গেছে । দুর্ঘটনাস্থলে পৌঁছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ” এই মর্মান্তিক বিপর্যয়ের আপাতত ২১ জনকে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে পাঁচ জন মৃত। এখনও ১২-১৮ জন ভিতরে আটকে রয়েছেন।” মুখ্যমন্ত্রীর সাথে দুর্ঘটনা স্থলে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ এবং স্বাস্থ্যমন্ত্রী ডঃ শারদ্বত মুখোপাধ্যায়।এর পরে নবান্নে ফিরে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, ‘‘প্রাথমিক ভাবে কেএমসি-র ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন, ত্রুটিযুক্ত প্ল্যান। টেকনিক্যাল লোকেরা কাজ করছেন। রাতে রিপোর্ট পেয়ে যাব।’ একই সঙ্গে তিনি জানান, যে হেতু বিধানসভার অধিবেশন চলছে, তাই ক্ষতিপূরণ বা ইত্যাদি বিষয়ে আগামিকাল সকাল ১১টায় অধ্যক্ষের অনুমতি নিয়ে বিবৃতি দেবেন তিনি ।”আহতদের দেখতে আজ রাতে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী । তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রত্যেকের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন । সেখান থেকে তিনি জানান, “দু’জন গুরুতরভাবে আহত হয়েছেন, তবে বাকি ১৮ জনের অবস্থা স্থিতিশীল। ঈশ্বরের কাছে সকলের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করি।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।