মঙ্গলবার (kolkata) রাজ্য বিধানসভায় হকার উচ্ছেদ নিয়ে সরব হলেন ভাঙ্গড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী । এদিন নওসাদ বলেন ,বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ করা হচ্ছে ,হকার উচ্ছেদ করলে তাদের ক্ষতিপূরণ আর বিকল্প জায়গায় বসার ব্যবস্থা করা প্রয়োজন। এছাড়াও এদিন নওসাদ বিগত সরকারের প্রসঙ্গ তুলে , বিগত সরকারের আমলে মৎস উন্নয়ন এ ২০০ কোটির দুর্নীতি নিয়েও মন্তব্য করে। এদিন নওসাদ সিদ্দিকী রেল এর সম্প্রসারণ কে সমর্থন জানানোর পাশাপাশি রেল এর জমিতে হকার উচ্ছেদ নিয়েও সরব হন। নওসাদ বলেন হকার দের উচ্ছেদ করলে তাদের ন্যায্য ক্ষতিপূরণ আর পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। এছাড়া এদিন বহু প্রাথমিক স্কুল বন্ধ হাওয়া নিয়েও সরব হন নওসাদ । তিনি বলেন ২৫ হাজার প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছে, সেগুলো আবার খোলার ব্যবস্থা করা হোক।
kolkata: হকার উচ্ছেদ নিয়ে বিধানসভায় সরব আইএফএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla