শিলিগুড়ি (siliguri) মেট্রোপলিটন পুলিশের অধীন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ রবিবার রাতে গোপন সূত্রে খবর পায় একটি ট্রাকে চা পাতার বস্তার আড়াল করে গাঁজা পাচারের ছক কষেছে পাচারকারীরা। খবর পেয়ে পুলিশ সাদা পোষাকে একত্রিশ নম্বর জাতীয় সড়কের শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ির জিয়াগঞ্জে অভিযান চালিয়ে ট্রাকটিকে আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে ট্রাকে রাখা চা পাতার বস্তার আড়ালে থেকে উদ্ধার হয় ১৪৫.০০০কেজি গাঁজা। গ্রেপ্তার করা হয় চালক ও তার সহকারী চালককে। ধৃতরা হলো সামিম আলী (২৩) মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার সারগাছি এলাকার বাসিন্দা, রিঙ্কু শেখ(২৫),মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত সিজিগ্রামের বাসিন্দা । পুলিশ সূত্রে জানা গেছে কোচবিহার থেকে শিলিগুড়ি হয়ে এই গাঁজা অন্যত্র পাচারের ছক কষেছিলো পাচারকারীরা। পুলিশ গাঁজা সহ ট্রাক বাজেয়াপ্ত করে। সমস্ত প্রক্রিয়াটি এন ডি পি এস আইনের নির্দেশিকা মেনে সম্পন্ন করা হয়। ধৃতদের বিরুদ্ধে এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে সোমবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ পাচারচক্রের সন্ধানে তদন্ত জারী রেখেছে।
siliguri: চা পাতার বস্তার আড়ালে ট্রাকে করে গাঁজা পাচারের ছক ভেস্তে দিলো পুলিশ, গ্রেপ্তার দুই
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla