শুক্রবার , জুলাই 10 2026
Breaking News

Suvendu Adhikari: কলকাতায় স্বাস্থ্য ভবনের ২৪×৭ সেন্ট্রাল মনিটরিং কন্ট্রোল রুম পরিদর্শনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

Suvendu Adhikari: কলকাতায় স্বাস্থ্য ভবনের ২৪×৭ সেন্ট্রাল মনিটরিং কন্ট্রোল রুম পরিদর্শনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীবৃহস্পতিবার কলকাতায় (Suvendu Adhikari) স্বাস্থ্য ভবনের ২৪×৭ সেন্ট্রাল মনিটরিং কন্ট্রোল রুম পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কন্ট্রোল রুম থেকেই রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের সিসিটিভি ফিড সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয় ,যাতে হাসপাতালগুলিতে রোগী পরিষেবার মান, হাসপাতালে ডাক্তার -কর্মী -রোগীদের নিরাপত্তা এবং রোগীদের পরিষেবা সংক্রান্ত অভিজ্ঞতা কিভাবে আরও উন্নত করা যায়।সেন্ট্রাল কন্ট্রোল রুম পরিদর্শনের সময় মাননীয় মুখ্যমন্ত্রী গোটা ব্যবস্থার কার্যপ্রণালী খতিয়ে দেখেন এবং স্বাস্থ্য পরিষেবাকে আরও দ্রুত, স্বচ্ছ ও জনমুখী করে তুলতে প্রয়োজনীয় নির্দেশ দেন। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।