বীরভূমের বক্কেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে তৈরি হওয়ার সময় স্থানীয় গ্রামের বহু মানুষের জমি নেওয়া হয়েছিল। এককথায় জমি হারা হয়েছিলেন প্রায় কয়েকশো মানুষ। এর মধ্যে অনেকেরই ওই প্রকল্পে কাজ পেলেও বর্তমানে প্রায় 200 জনের মত মানুষ চাকরি বা কাজ পাননি। আর সেই চাকরির দাবিতে দফায় দফায় তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটের সামনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন তারা। প্রসঙ্গত উল্লেখ্য তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রচেষ্টায় তৈরি হয়েছিল এই বক্কেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র। এর জন্য বিদেশের ব্যাংক থেকেও লোন নেওয়া হয়েছিল। কথা হয়েছিল জমি হারারা কাজ কিংবা চাকরি পাবেন। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে আজও পর্যন্ত প্রায় ২০০ জন জমিহারারা কাজ পাননি। সেই কাজের দাবিতেই তাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালিয়ে আসছেন। জেলা প্রশাসন থেকে শুরু করে তাপবিদ্যুত প্রকল্পের জিএম তাদের সঙ্গে বসলেও কোন সূরাহা হয়নি। তাই গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয় যারা জমি হারিয়েছে তাদের কাজের ব্যাপারে আগামী মঙ্গলবার বৈঠক করবেন। শোনা হবে জমিহারাদের প্রকৃত চাহিদা কি? মঙ্গলবার বৈঠক হতে চলেছে জমি হারাদের সঙ্গে বর্তমান শাসকদের মধ্যে। সেখানে যদি রফাসূত্র বেরিয়ে আসে তাহলে অবস্থান বিক্ষোভ অবিলম্বে তুলে নেওয়া হবে। কিন্তু যদি বৈঠক ফলপ্রসু না হয় তাহলে বিক্ষোভকারীরা জানিয়েছে আগামী দিনে তারা আন্দোলন আরো জোরদার করা হবে। জমি হারারা তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটের সামনে নয় একেবারে জেলা প্রশাসন দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করবেন ।দীর্ঘদিন ধরেই এই সমস্যা চলে আসছে ।বিভিন্ন সময় জেলা প্রশাসন তাদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করেন। কিন্তু কোন রকম সুরাহা হয়নি তাই নতুন করে মঙ্গলবার এর এই বৈঠক কতটা ফলপ্রসু হয় সেই দিকেই তাকিয়ে রয়েছে জমি হারারা।
জমিহারা আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বীরভূম জেলা প্রশাসন
রিপোর্ট : দিব্যেন্দু গোস্বামী , এই যুগ, বীরভূম
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper