মালদহ থানার উদ্যোগে মালদহ থানা প্রাঙ্গনে মঙ্গলবার আয়োজিত হল স্বেচ্ছা রক্তদান ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। জানা গেছে এই শিবিরে মোট তিয়াত্তর জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত মালদহ জেলা হাসপাতাল ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে মোট পয়ষট্টি জনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র সহ ওষুধ দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন মালদহ জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ অন্যান্য পুলিশ আধিকারিক গন। পুলিশ সুপার জানান উন্নত নাগরিক পরিষেবা প্রদানের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে।
মালদহ থানার উদ্যোগে স্বেচ্ছা রক্তদান ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla