ব্যারাকপুর হাল বদলাতে বুধবার ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন উত্তর ২৪ পরগনা জেলার স্বাস্থ্য দপ্তরের সহকারী প্রধান চিকিৎসা অধিকর্তা মুকেশ কুমার সিং। হাজির ছিলেন হাসপাতাল সুপার মিজানুল ইসলাম, ভাটপাড়া পুরসভার চেয়ারপার্সন রেবা রাহা, উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ, স্বাস্থ্য দপ্তরের সিআইসি নূরে জামাল, এসিপি জগদ্দল সুব্রত মন্ডল। বেদখল হয়ে যাওয়া হাসপাতালের জমিও প্রশাসনিক কর্তারা পরিদর্শন করলেন। হাসপাতাল সুপার মিজানুল ইসলাম দাবি করলেন, হাসপাতালের উন্নয়নে সর্বোতভাবে চেষ্টা করা হচ্ছে। কর্মী নিয়োগের জন্য স্বাস্থ্য দপ্তরে জানানো হয়েছে। পুর কর্তৃপক্ষ ও প্রশাসনের সহযোগিতায় জবর দখল জমি পুনরুদ্ধারের চেষ্টা করা হবে। অপরদিকে ভাটপাড়া পুরসভার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, হাসপাতালের একাধিক বিষয় নিয়ে এদিন আলোচনা করা হয়েছে। হাসপাতালের অনেক জমি বেদখল হয়ে গিয়েছে। সেগুলো পুনরুদ্ধারও নিয়ে এদিনও আলোচনা হয়েছে।
হাল বদলাতে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন জেলা স্বাস্থ্য দপ্তরের
রিপোর্ট : নিজস্ব প্রতিনিধি , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla