বুধবার , অক্টোবর 14 2026
Breaking News

MALDA: তিনটি অবৈধ কাঠ চেরাই মিল সিল করলেন বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ

MALDA: তিনটি অবৈধ কাঠ চেরাই মিল সিল করলেন বন দপ্তরের আধিকারিক ও কর্মীরামালদহ (MALDA) জেলার কালিয়াচক থানা এলাকার গোলাপগঞ্জে তিনটি অবৈধ কাঠ চেরাই মিলে আচমকা অভিযান চালান বন দপ্তরের কালিয়াচক রেঞ্জের রেঞ্জার সরস্বতী বিশ্বাস ও বন কর্মীরা। রেঞ্জার সরস্বতী বিশ্বাস জানান কাঠ চেরাই মিল গুলি বৈধ নথিপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে চলছিলো। এই অভিযোগ পেয়ে বুধবার অভিযান চালানো হয়। বৈধ নথি পত্র না থাকায় তিনটি মিল সিল করে দেওয়া হয়েছে। তিনি আরও জানান মিলগুলিতে অঅবৈধভাবে কার্ড,প্লাই ও বোর্ড তৈরি করা হতো। বন দপ্তর সূত্রে জানা গেছে অবৈধ কাঠ চেরাই কলের বিরুদ্ধে বন দপ্তরের অভিযান লাগাতার চলবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।