বড়দিন পেরিয়ে গেলেও রয়ে গেছে উৎসবের রেশ। সামনেই ইংরাজি বর্ষ বিদায় ও বর্ষ বরনের অনুষ্ঠান সাথে পিকনিকের ভরা মরশুম। এই উৎসবের আবহে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে যাতে কেউ দূর্ঘটনার কবলে না পড়েন তার বিরুদ্ধে শহরের প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে অভিযান চালাচ্ছে আলিপুরদুয়ার জেলা পুলিশ। সেই সাথে তারা প্রত্যেক বাইক ও গাড়ি চালকদের আবেদন জানাচ্ছেন কেউ যাতে মদ্যপ অবস্থায় গাড়ী না চালান। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নিজের ও অন্যের জীবনকে বিপদে না ফেলার আবেদন নিয়েই পুলিশ কর্মীরা গাড়ি চালিকদের সচেতন করে চলেছেন উৎসবের আনন্দকে উপভোগ করতে।
Alipurduar: মদ্যপ গাড়ী চালকদের বিরুদ্ধে অভিযান পুলিশের
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper