গৌহাটি থেকে নিউ জলপাইগুড়ি (vande bharat express) পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ভার্চুয়াল মাধ্যমে সোমবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (vande bharat express) এটি রাজ্য থেকে চলা তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস। নিউ আলিপুরদুয়ার স্টেশনে এই ট্রেনের স্টপেজ পাওয়ায় রেলের পক্ষ থেকে নিউ আলিপুরদুয়ার স্টেশনে সোমবার আয়োজিত হয় এক অনুষ্ঠান। জেলার কৃষ্টি ও সংস্কৃতি কে তুলে ধরা হয় এই অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের লোকনৃত্য ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার এর বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা, উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার বিভাগের ডি আর এম দিলীপ কুমার সিং, ও জেলা থেকে নির্বাচিত বিজেপি বিধায়ক বিশাল লামা, মনোজ টিগগা, মনোজ কুমার ওঁরাও, দীপক বর্মন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন।
john barla vande bharat express Alipurduar: বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ পাওয়ায় নিউ আলিপুরদুয়ার স্টেশনে অনুষ্ঠান ,উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla