বাংলাদেশের (Bangladesh) ঢাকার দোহার উপজেলার লটাখোলা এলাকায় বালুবাহী একটি ট্রাকের চাকার নিচে চাপা পড়ে মানিক খান (২২) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।(Bangladesh) নিহত মানিক খান উপজেলার জামালচর এলাকার জামাল খানের ছেলে।
প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার লটাখোলা গ্রামের একটি জমিতে মাটি ভরাটের কাজ চলছিল। এসময় একটি ট্রাক বালু ফেলতে আসলে, চালক ট্রাকটি পেছন দিকে নেয়ার সময় ঐ-ট্রাকের শ্রমিক জামাল চাকার নিচে চাপা পড়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করে। এঘটনায় নিহতের পরিবারে গভীর শোক চলছে।
এ-বিষয়ে দোহার থানার এস আই কুদ্দুস বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন করা হচ্ছে। নিহতের পরিবার থেকে অভিযোগ করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla