চা সুন্দরী প্রকল্পের আবাসনে (Alipurduar) এক যুবকের হত্যার ঘটনায় শুক্রবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের তোর্ষা চা বাগান এলাকায় । (Alipurduar) শুক্রবার সকালে চা সুন্দরী প্রকল্পের কালচিনি ব্লকের ২৯ নং আবাসনে অর্পণ ভুজেল নামক এক যুবকের রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে বাগানের শ্রমিকরা ।এরপর স্থানীয় বাসিন্দারা জয়গাঁ থানায় খবর দিলে ঘটনাস্থলে জয়গাঁ থানার পুলিশ পৌছে মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয় পঞ্চায়েত সদস্য সুজিত মুণ্ডা জানান অর্পণ ভুজেলর পিতা গোবিন্দ ভুজেল তোর্ষা চা বাগানের শ্রমিক এবং এই চা সুন্দরী আবাসন গোবিন্দ ভুজেলর কিন্ত এখানে শুধু অর্পণ একা থাকতো তার পরিবারের সদস্যরা অন্যত্র থাকে ।মৃতদেহের গলায় শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। শ্রমিক মহল্লায় আতঙ্ক তৈরি হয়েছে। মৃত্যুর ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla