বিডিওর অফিস ঘরের(Snake) ভেতরে সাপের তাণ্ডব! হলুস্থুল কান্ড বিডিও অফিসের স্টাফ সহ বিডিও অফিসে আসা মানুষের মধ্যে! আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বিডিও অফিস চত্বরে। উদ্ধার হয় প্রায় সাত ফুট লম্বা ২টি সাপ।এদিন অফিস চলাকালীন সময়ে এক কর্মী দেখতে পায় বিডিও চেম্বার থেকে বেড়াচ্ছে বিশাল আকার সাপ। আতঙ্কিত হয়ে পড়ে অফিসে থাকা সকলে। খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের। দীর্ঘ এক ঘন্টা প্রচেষ্টার পর সাপ দুটিকে উদ্ধার করা হয়।পরিবেশপ্রেমীদের তরফ থেকে জানা যায় উদ্ধার হাওয়া সাপ ২টি দারাস ছিলো।সাপ উদ্ধারের পর আতঙ্ক মুক্ত হয় অফিসের সকলে।
Snake : বিডিওর অফিস ঘরের ভেতরে সাপের তাণ্ডব, উদ্ধার দুটি সাপ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla