মুর্শিদাবাদ (Murshidabad) জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এর দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে নবগ্রাম থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে বুধবার রাতে আয়রা গ্রামের কাছে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে আটক ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয় চারটি আগ্নেয়াস্ত্র ও আটটি ম্যাগাজিন। আটক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ তার বিরুদ্ধে অস্ত্র আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে পেশ করে। পুলিশ তদন্তের স্বার্থে ধৃত ব্যক্তির পরিচয় গোপন রেখেছে। ধৃত ব্যক্তি আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রে জড়িত কিনা, চক্রে আর কে বা কারা আছে তার হদিশ পেতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Murshidabad: উদ্ধার চারটি আগ্নেয়াস্ত্র সহ আটটি ম্যাগাজিন ,গ্রেপ্তার এক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মুর্শিদাবাদ
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper