শুক্রবার রাতে কুমারগ্রামে (Alipurduar) এক ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায় একটি ফাস্ট ফুডের দোকান, একটি স্টেশনারি দোকান সহ গুদাম ও বাড়ি। সর্বস্বান্ত হন দোকান, গুদাম ও বাড়ির মালিক সুদীপ সাহা। শনিবার এই অসহায় পরিবারটির সাথে দেখা করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি জুলি লামা। সভাধিপতি ও সভাপতি আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া দোকান বাড়ি গুদাম পরিদর্শন করে অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন। সরকারিভাবে কোনো আর্থিক সহায়তা করা যায় কিনা সে বিষয়ে প্রশাসনিক কর্তাদের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান সভাধিপতি।
Alipurduar: শুক্রবার রাতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করলেন সভাধিপতি
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla