মুর্শিদাবাদ জেলা পুলিশের (Murshidabad) স্পেশাল টাস্ক ফোর্স ও বহরমপুর থানার পুলিশ গোপন সুত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে থানা এলাকার ফতেহপুরের কাছে যৌথ অভিযান চালিয়ে দুটি ট্রাক আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে ট্রাক দুটি থেকে উদ্ধার হয় বাইশ হাজার তিনশো বোতল নিষিদ্ধ কফ সিরাপ ফেনসিডিল। গ্রেপ্তার করা হয়েছে দুই ট্রাকের চালককে। পুলিশ তাদের বিরুদ্ধে আইনী ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করেছে। পুলিশের অনুমান ধৃত দুইজন নিষিদ্ধ কফ পাচার চক্রের সদস্য। পুলিশ চক্রের অন্যান্যদের খোঁজ শুরু করেছে।
Murshidabad: বাইশ হাজার তিনশো বোতল নিষিদ্ধ কফ সিরাপ সহ গ্রেপ্তার দুই
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মুর্শিদাবাদ
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla