কুনকি হাতি (Alipurduar) পিষে দিল রেলের কর্মীকে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার রাজা ভাতখাওয়া বনাঞ্চলের মধ্যে দিয়ে যাওয়া রেল পথের ১৬২ নম্বর পিলারের কাছে।ঘটনা প্রসঙ্গে জানা যায়, এদিন এন এফ রেলের পক্ষ থেকে এই রেল পথে বন্য প্রাণীদের সঙ্গে বিশেষত হাতির সঙ্গে ট্রেনের সংঘর্ষ এড়াতে ইন্টুয়ার্স ডিভাইস সিস্টেম নামক একটি প্রযুক্তি রেল পথের পাশে স্থাপনের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার এন এফ রেলের জেনারেল ম্যানেজার সহ এক উচ্চ পর্যায়ের দল এই নতুন প্রযুক্তি স্থাপনের কাজ পরিদর্শনে আসলে প্রযুক্তি সঠিক ভাবে কাজ করছে কিনা সেটি পরীক্ষা করে দেখার জন্য আগে থেকেই রাজ্য সরকারের বন বিভাগের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত দুটি হাতি জোনাকি, মমতা ,নিয়ে আসা হয়েছিল।নতুন প্রযুক্তির ব্যবহারিক পরীক্ষার জন্য রেল পথে একটি বিশেষ ট্রেন চালানো শুরু হতেই ট্রেনের আওয়াজে বিগড়ে যায় লাইনের পাশে দাঁড়িয়ে থাকা জোনাকি নামক কুনকি হাতিটি এবং সেখানে থাকা নতুন প্রযুক্তি স্থাপনের কাজ করতে আসা বেসরকারী সংস্থার কর্মী সন্দ্বীপ চৌধুরীকে আক্রমন করে যে কারনে ঘটনাস্থলেই মৃত্যু হয় এই প্রযুক্তি সংস্থার কর্মীর।পোষা হাতির এমন আক্রমণের ঘটনায় কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েন ঘটনাস্থলে উপস্থিত রেলের জেনারেল ম্যানেজার সহ আলিপুরদুয়ার রেল ডিভিশনের অন্যান্য পদস্থ কর্তারা। ঘটনা প্রসঙ্গেআর পি এফ আধিকারিক জানান, ডেমনস্ট্র্শন দেবার কাজ শুরু করতেই ট্রেনের আওয়াজে হঠাৎ ক্ষেপে ওঠে বন বিভাগের হাতিটি এবং ওই সংস্থার কর্মীকে পা দিয়ে পিষে ফেলে। এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বনদপ্তর এবং রেল কর্মীদের মধ্যে।
Alipurduar: উচ্চ পদস্থ রেল কর্তার সামনেই বেসরকারী সংস্থার কর্মীকে পিষে দিল কুনকি হাতি
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper