আলিপুরদুয়ার জেলার (Leopard) ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানে সোমবার রাতে বন দপ্তরের কর্মীদের পাতা খাঁচায় বন্দী হলো একটি চিতাবাঘ। জানা গেছে কয়েকদিন ধরেই চিতাবাঘটি চা বাগানে ঘাটি গেঁড়েছিলো। বাগানে চিতাবাঘের আনাগোনায় চা শ্রমিকদের মহল্লা সহ লাগোয়া এলাকায় ছড়িয়েছিলো আতঙ্ক। চা বাগান কর্তৃপক্ষ খবর দেন বন দপ্তরের দলগাঁও রেঞ্জের কর্মীদের । খবর পেয়ে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়ে সোমবার রাতে চা বাগানের এক কোণায় ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতেন। মঙ্গলবার সকালে চা শ্রমিকরা চিতাবাঘের গর্জন শুনতে পেয়ে খাঁচার কাছে ছুটে যান ও খাঁচাবন্দী চিতাবাঘটিকে দেখতে পেয়ে বন কর্মীদের খবর দেন। খবর পেয়ে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খাঁচাসহ চিতাবাঘটিকে নিয়ে যান। তারা জানান চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। চিতাবাঘটি ধরা পড়ায় আতঙ্কমুক্ত হয়েছেন এলাকাবাসী। বন্য প্রাণীদের লোকালয়ে চলে আসা ও গতিবিধি বিষয়ে সকলকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে বন দপ্তর ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে।
Leopard: ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী চিতাবাঘ
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper