শিলিগুড়ি পুলিশএর (siliguri) স্পেশাল টাস্ক ফোর্স গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার দুপুরে ফুলবাড়ি জটিয়াখালি মোড়ে সন্দেহজনক একটি ট্রাক আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে ট্রাক থেকে উদ্ধার হয় তেরোটি প্লাস্টিকের বস্তায় বোঝাই গাঁজা।উদ্ধার হওয়া গাঁজার পরিমান প্রায় দুশো কেজি যার বাজার মূল্য আনুমানিক চল্লিশ লক্ষ টাকা। গ্রেপ্তার করা হয় গাড়িতে থাকা তিনজনকে। উদ্ধার করা গাঁজা সহ ট্রাকটিকে বাজেয়াপ্ত করা হয়। ধৃতদের নাম বাবুল হোসেন, রাহুল ইসলাম ও সাদ্দাম হোসেন, তিনজনেরই বাড়ি কোচবিহারে। এস টি এফ সূত্রে জানা গেছে ধৃতরা এই গাঁজা শিলিগুড়িতে পাচারের উদ্দ্যেশ্যে কোচবিহার থেকে নিয়ে আসছিলো। শিলিগুড়িতে পাচারের আগেই ধরা পড়ে যায় গাঁজা সহ পাচারকারীরা। সমস্ত প্রক্রিয়াটি এন ডি পি এস আইনের নির্দেশিকা মেনে সম্পন্ন করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদের শনিবার জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হবে। এস টি এফ ঘটনার তদন্ত শুরু করেছে।
siliguri: শিলিগুড়িতে উদ্ধার দুশো কেজি গাঁজা ,গ্রেপ্তার তিন
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla