মঙ্গলবার , মার্চ 31 2026
Breaking News

Alipurduar: বন কর্মীদের অভিযানে ভেস্তে গেলো বাঁশের আড়ালে বহুমূল্য বার্মিজ সেগুন কাঠ পাচারের ছক

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: বন কর্মীদের অভিযানে ভেস্তে গেলো বাঁশের আড়ালে বহুমূল্য বার্মিজ সেগুন কাঠ পাচারের ছকবন দপ্তরের (Alipurduar) বক্সা ব্যাঘ্র প্রকল্প পূর্ব বিভাগের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের কর্মীদের অভিযানে ভেস্তে গেলো বাঁশের আড়ালে বহুমূল্য বার্মিজ সেগুন কাঠ পাচারের ছক। জানা গেছে রবিবার রাতে মোবাইল রেঞ্জের কর্মীরা গোপন সুত্রে খবর পান হরিয়ানা নম্বরের একটি ট্রাকে বাঁশের আড়ালে বহুমূল্য বার্মিজ সেগুন কাঠ পাচার হচ্ছে। খবর পেয়ে মোবাইল রেঞ্জের রেঞ্জার রাজকুমার শাউ এর নেতৃত্বে রেঞ্জের কর্মীরা অভিযান শুরু করেন। তারা সাতাশ নম্বর জাতীয় সড়কের ঘোড়ামাড়া চৌপথিতে নির্দিষ্ট ট্রাকটিকে আটক করে তল্লাশী চালান। তল্লাশীতে ট্রাকে বোঝাই করা বাঁশের আড়াল থেকে উদ্ধার হয় ছয়শো ঘনফুট বার্মিজ সেগুন কাঠ। আনুমানিক বাজার মূল্য কুড়ি লক্ষ টাকা। তল্লাশী চলার সময় গাড়ির চালক সুযোগ বুঝে পালিয়ে যায়। বন কর্মীরা কাঠ সহ ট্রাকটিকে বাজেয়াপ্ত করে রেঞ্জ অফিসে নিয়ে আসেন। তাদের অনুমান এই কাঠ অসম থেকে উত্তরপ্রদেশে পাচার করা হচ্ছিলো। পলাতক চালকের সন্ধানে তল্লাশী জারী রেখেছেন বন কর্মীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।