আজ কোচবিহার শহরে (CoochBehar) বিধানসভার স্পিকার তথা কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক রথীন্দ্র বসুর আন্তরিক উদ্যোগে বৈরাগী দিঘীর ঘাটে অনুষ্ঠিত হলো ঐতিহ্য পূর্ণ গঙ্গা আরতি । এই গঙ্গা আরতি দেখতে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। স্পিকার রথীন্দ্র বসু জানান, ” আজ কোচবিহারের এক ঐতিহাসিক দিন। এই শহরে প্রথমবার গঙ্গা আরতি অনুষ্ঠিত হলো।
শহরের মানুষ খুব উৎসাহের সঙ্গে এটি গ্রহণ করেছে।আমরা রাজার শহর কোচবিহারের সৌন্দর্য সমস্ত মানুষকে দেখাতে চাই। দেশে এবং বিদেশে কোচবিহার শহরের একটা বড় সুনাম আছে। শহরের অনেক মানুষ ঐতিহ্যপূর্ণ গঙ্গা আরতি দেখতে সুদূর বেনারস, ঋষিকেশ বা হরিদ্বারে যেতে পারেন না। আমি হিমাচল প্রদেশের কালচারাল মিনিস্টার কে অনুরোধ করায় উনি স্বতঃস্ফূর্তভাবে সেখান থেকে পাঁচজন ব্রাহ্মণ কে গঙ্গা আরতির উদ্দেশ্যে এখানে পাঠিয়েছেন। আমরা কোচবিহার কে আগামীতে ভারতবর্ষের একটি শ্রেষ্ঠ শহর হিসেবে দেখতে চাই। সারা বিশ্ব কোচবিহার কে চিনবে এটাই আমাদের উদ্দেশ্য”।
CoochBehar: বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর ঐকান্তিক উৎসাহে কোচবিহার শহরে বৈরাগী দিঘীর ঘাটে অনুষ্ঠিত হলো গঙ্গা আরতি
রিপোর্ট : ভাস্কর সেহানবিশ , এই যুগ, কোচবিহার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla