মঙ্গলবার , মার্চ 31 2026
Breaking News

Alipurduar: নির্বাচক তালিকা থেকে নাম বাদ, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ বাসিন্দাদের

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: নির্বাচক তালিকা থেকে নাম বাদ, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ বাসিন্দাদেরআলিপুরদুয়ার (Alipurduar) জেলার কুমারগ্রাম ব্লকের খোয়াড়ডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একশো উনত্রিশ ও একশো ত্রিশ নম্বর বুথের বেশ কিছু মানুষের নাম বাদ গিয়েছে নির্বাচনী তালিকা থেকে।জানা গেছে এস আই আর প্রক্রিয়া সম্পন্ন হবার পর যে সাপ্লিমেন্টারী তালিকা প্রকাশ পেয়েছে সেই তালিকায় নাম বাদ গিয়েছে এই দুটি বুথের বেশ কিছু মানুষের। মঙ্গলবার এর প্রতিবাদে খোয়াড়ডাঙ্গা মারাখাতা রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের দাবি দ্রুত তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে ভোট দেবার সুযোগ করে দিক প্রশাসন। কারন হিসাবে তারা জানান এই পরিস্থিতিতে তারা কোথায় গেলে সুরাহা পাবেন তার নিশ্চয়তা নেই। বিডিও অফিসে গেলে বলা হচ্ছে জেলাশাসকের কার্যালয়ে যেতে, সেখানে গিয়েও তারা সদুত্তর পাচ্ছেননা। তারা সাধারন মানুষ, ঘটিবাটি বিক্রি করে কি তারা এই জন্যে ছুটাছুটি করবেন, এর জবাব কে দেবে, এই প্রশ্ন তারা রাখেন প্রশাসনের কাছে। পথ অবরোধ এর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তাদের আস্বাসে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।