নির্বাচনী (siliguri) কাজে ব্যবহৃত একটি গাড়ি নিয়ে ছাগল চুরির অভিযোগে গ্রেপ্তার তিন যুবক। জানা গেছে কড়াইবাড়ি মিলন মোড় এলাকার বাসিন্দা সাগর গজমের নামের এক ব্যক্তি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধাননগর থানায় শনিবার সন্ধ্যায় অভিযোগ জানান একটি স্কোর্পিও গাড়ি করে কয়েকজন যুবক এসে রাস্তার ধারে থাকা আট নয় কেজি ওজনের একটি ছাগল তুলে নিয়ে চলে যায়। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে এলাকার সি সি টি ভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটির নম্বর শনাক্ত করে এবং মালিকের খোঁজ পায়। পুলিশ গাড়ির মালিক গৌতম পালের বাড়ি যায়। গৌতম পাল পুলিশকে জানান তার গাড়িটি তুষার রায় (২৫)চালায় ও গাড়িটি নির্বাচনের কাজে পুলিশের গাড়ি হিসাবে ব্যবহৃত হয়েছিলো। পুলিশ গৌতম পালের থেকে তুষারের ঠিকানা সংগ্রহ করে রবিবার তার বাড়িতে যায় ও তাকে গ্রেপ্তার করে। তুষার পুলিশকে জানায় আরও কয়েকজনকে সাথে নিয়ে সে ছাগল চুরি করে। তুষারের জবানীতে পুলিশ আরো দুই জনকে গ্রেপ্তার করে। তাদের নাম দেবজ্যোতি দেব(২১),ও কৃশ শীল (১৯)। তুষার ও দেবজ্যোতি শিলিগুড়ি বাঘা যতীন কলোনীর এবং কৃশ সমরনগর অটো স্ট্যান্ড এলাকার বাসিন্দা। পুলিশ গাড়িটিকে নিজেদের হেফাজতে নিয়েছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করা হয়েছে। তাদের সোমবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। পুলিশ অন্যান্য অভিযুক্তদের ধরতে ও ছাগলটি উদ্ধারের জন্য তল্লাশী শুরু করেছে।
siliguri: নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়ি নিয়ে ছাগল চুরি গ্রেপ্তার তিন
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla