আজ বার্নপুরে সাংবাদিকদের (Agnimitra Paul) মুখোমুখি হয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান , “অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য প্রতিটি মা ও বোন যাতে এই সুবিধা থেকে বঞ্চিত না হন সেদিকে সজাগ দৃষ্টি রয়েছে বিজেপি সরকারের । সেই লক্ষ্যেই শুরু হচ্ছে বিজেপি মহিলা মোর্চার নতুন কর্মসূচি ‘বৈঠকে আড্ডা’।” তিনি আরও বলেন , “আমাদের সরকার চায় যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তারা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবে। সেই কাজ করতে গিয়ে দেখা যায় যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তাদের মধ্যে অনেকেই পুরুষ অথবা আয়কর দিয়ে থাকেন এরকম বহু মহিলা উপভোক্তা। এই সমস্ত অযোগ্য উপভোক্তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার কাজ চলছে। কিন্ত বর্তমানে যাদের এই সুবিধা পাওয়ার কথা অথচ পাচ্ছেন না তারা তাদের নাম শুনির্দিষ্ট ভাবে সংশ্লিষ্ট দপ্তরে লিখে জানালে তারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী”।
Agnimitra Paul: অন্নপূর্ণা যোজনার সুবিধা যাতে সঠিক উপভোক্তাদের কাছে পৌঁছায় ,সেই লক্ষ্যে শুরু হচ্ছে ‘বৈঠকে আড্ডা’ বলে জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
রিপোর্ট : ভাস্কর সেহানবিশ , এই যুগ, পশ্চিম বর্ধমান
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla