আসন্ন (siliguri) পবিত্র ছট পুজো উপলক্ষ্যে শনিবার শিলিগুড়ির মহানন্দা নদীর ছট ঘাট পরিদর্শন করলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ। তিনি জানান পবিত্র ছট পুজোকে কেন্দ্র করে ঘাটের পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা এবং পূণ্যার্থীদের সুবিধার্থে প্রয়োজনীয় পরিকাঠামোগত প্রস্তুতি খতিয়ে দেখেন। এই পবিত্র উৎসব যাতে সকলে সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ পরিবেশে উদযাপন করতে পারেন সেই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরের আধিকারিকগনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ । এদিন পরিদর্শনকালে তার সাথে ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের কমিশনার, পৌর নিগমের প্রশাসক ও অন্যান্য আধিকারিকগন।
siliguri: মহানন্দা নদীর ছট ঘাট পরিদর্শন করলেন শিলিগুড়ির বিধায়ক ও রাজ্যের পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla