ভক্তি ,ঐতিহ্য এবং সম্প্রীতির (Chhath Puja) অন্যতম উৎসব ছট ছট পুজোর আজ তৃতীয়দিনে সূর্যের উদ্দেশ্যে নিষ্ঠার সঙ্গে সান্ধ্য অর্ঘ্য নিবেদন করেন ছটব্রতীরা । এই উপলক্ষে গঙ্গার বিভিন্ন ঘাটে ছটব্রতীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সন্ধ্যায় হাওড়া ও কলকাতার বিভিন্ন ছটঘাট পরিদর্শন করেন এবং ছটব্রতীদের সঙ্গে সময় কাটান । এই ছট ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ ,পুর বিষয়ক দপ্তর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই প্রমুখ ব্যক্তিবর্গ।
Chhath Puja: সামাজিক সম্প্রীতির উৎসব ছট পুজোতে বিভিন্ন ছটঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রিপোর্ট : ভাস্কর সেহানবিশ , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla