বন্যা খরা সহ (Alipurduar) বিভিন্ন দুর্যোগে মানুষকে উদ্ধার করতে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে প্রশিক্ষণ শিবির করা হয়েছে আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের যশোডাঙ্গা ব্লক ক্যাম্পাসে। সরকারি এবং বেসরকারি সংগঠনের শতাধিক কর্মীকে নিয়ে এই প্রশিক্ষণ শিবির হয়েছে। বর্ষাকাল শুরু হয়ে গেছে এরই মধ্যে কোন এলাকায় কোনরকম বন্যা কিংবা অন্য কোন পরিস্থিতির শিকার হলে কিভাবে সাধারণ মানুষকে উদ্ধার করতে হবে তাই নিয়ে ঘন্টা দুয়েক প্রশিক্ষণ সহ শিবির করা হয়েছে। সিভিল ডিফেন্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই প্রশিক্ষণ শিবিরে।
Alipurduar: দুর্যোগ মোকাবিলার জন্য প্রশিক্ষণ শিবির সিভিল ডিফেন্সের
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla