শুক্রবার , জুলাই 31 2026
Breaking News

Corruption : ক্রেস হাউস নিয়ে দুর্নীতির অভিযোগে বন্ধ কাজ

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Corruption : ক্রেস হাউস নিয়ে দুর্নীতির অভিযোগে বন্ধ কাজ উত্তরবঙ্গে চা বাগানে তৃণমূল আমলে (Corruption ) ক্রেস হাউস নির্মাণ নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে এই নিয়ে সরব হল বিজেপি নেতারা। চা বাগানে মহিলা শ্রমিকরা তাদের কোলের শিশুকে যে ঘরে রেখে কাজ করতে যায় তাকে বলে ক্রেস হাউস।তৃণমূল আমলে উত্তরবঙ্গে বেশ কয়েকটি চা বাগানে ক্রেস হাউস নির্মাণের কাজ শুরু হয়েছিল। কয়েকটি চা বাগানে ক্রেস হাউস নির্মাণ হয়েছে। কিন্ত অধিকাংশ চা বাগানে ক্রেস হাউস নির্মাণের কাজ শুরু হলেও বর্তমানে সেই ক্রেস হাউস নির্মাণ অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে। প্রায় দেড় বছরের বেশি সময় ধরে ক্রেস হাউস নির্মাণ কাজ বন্ধ হয়ে পড়ে আছে। কি কারণে বন্ধ তা জানেনা এলাকার বাসিন্দারা ও চা শ্রমিকরা। আলিপুরদুয়ার জেলার মধু চা বাগান, সাঁতালি চা বাগান সহ একাধিক চা বাগানে তৃণমূল আমলে ক্রেস হাউস নির্মাণ কাজ শুরু হয়েছিল কিন্ত দীর্ঘ প্রায় দেড় বছর ধরে সেই কাজ বন্ধ হয়ে পড়ে আছে কেন নির্মাণ কাজ বন্ধ জানেনা কেউ।স্থানীয় বিজেপি নেতৃত্বরা জানান তৃণমূল আমলে সবকিছু তেই কাটমানি, দুর্নীতি হয়েছে এই ক্রেস হাউস নির্মাণেও হয়েছে তাই এভাবে অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে চা বাগানের ক্রেস হাউস গুলো।চা বাগানের শ্রমিকরা জানান ক্রেস হাউস নির্মাণ হলে খুব সুবিধা হত বিশেষত বর্ষার সময় খুবই সমস্যা হয়। ক্রেস হাউস হয়ে গেলে ক্রেস হাউসে কোলের শিশুদের রেখে নিশ্চিন্তে চা বাগানে কাজ করতে যেতে পারবে মহিলা শ্রমিকরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।