আজ সার্ভে বিল্ডিং (har ghar tiranga) এর সামনে থেকে থেকে হাজরা মোড় ,ভবানীপুর পর্যন্ত তিরঙ্গা নিয়ে ‘হর ঘর তিরঙ্গা’ পদযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।এই পদযাত্রায় হাজার হাজার মানুষ তিরঙ্গা পতাকা হাতে নিয়ে ,বন্দেমাতরম মন্ত্র পাঠের মাধ্যমে অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী বলেন , “প্রধানমন্ত্রী গত কয়েকবছর ধরে ভারত সরকারের কার্যক্রম ‘হর ঘর তিরঙ্গা ’ কর্মসূচির ডাক দেন এবং ভারতবাসী এতে অংশগ্রহণ করেন। কিন্ত বিগত সরকার এই কর্মসূচিতে যুক্ত হতেন না। রাজনৈতিক পালাবদলের পর এইবার প্রথম আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এই কর্মসূচিতে যুক্ত হোলো । প্রথমবার প্রত্যেকটি জেলা ,পৌরসভা, মহকুমা এবং ব্লকে মোট ৭০ লক্ষ তিরঙ্গা জাতীয় পতাকা রাজ্য সরকারের পক্ষ থেকে বিতরণ করা হবে। সমাজের সমস্ত স্তরের মানুষজনকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে আহ্বান করা হচ্ছে এবং সক্রিয়ভাবে যুক্ত হতে প্রচার চালানো হচ্ছে। সমস্ত প্রতিষ্ঠানে ১৫ আগস্ট ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন সহ আলোকমালায় সজ্জিতকরণ প্রক্রিয়া পালন করা হবে”। এছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উল্লেখ করেন বর্তমান ও আগামী প্রজন্মের মধ্যে জাতীয়তাবোধ এবং দেশপ্রেম জাগ্রত করার উদ্দেশ্যে ওই দিন বসে আঁকো ,কুইজ প্রভৃতি নানা অনুষ্ঠান পালন করা হবে। আগামী ১০ আগস্ট রেড রোড থেকে বিড়লা তারামণ্ডলের ১৪ নম্বর গেট পর্যন্ত ঐতিহাসিক “হর ঘর তিরঙ্গা যাত্রা” কর্মসূচি পালন করা হবে।
har ghar tiranga: “হর ঘর তিরঙ্গা” কর্মসূচীর সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper