অতি বৃষ্টিতে জলমগ্ন হলদিয়ার বিভিন্ন (Agnimitra Paul) এলাকা আজ পরিদর্শন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ।মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে হলদিয়ার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণ ও পুনর্বাসনের জন্য এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ।পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন ,“এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। দীর্ঘদিনের দুর্বল জল নিকাশি পরিকাঠামো এবং অব্যবস্থার কারণে এখানকার মানুষকে বারে বারে দুর্ভোগে পড়তে হয়।
তাই তাৎক্ষণিক ত্রাণ ও উদ্ধার কাজের পাশাপাশি স্থায়ী ও কার্যকর জল নিকাশি ব্যবস্থার এবং অন্যান্য সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ”। হলদিয়ার আমলাট অঞ্চলে প্রাক বন্যা পরিস্থিতির জন্য প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া মানুষজনদের সাথে আজ তিনি কথা বলেন এবং জানান , “বন্যা দুর্গত মানুষজনদের সাথে কথা বলে তাদের অসুবিধা গুলো দ্রুত সমাধানের ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিলাম। হলদিয়ার বন্যা ও জলমগ্ন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পাশে আমরা আছি। এই কঠিন সময়ে তাঁদের দুর্ভোগ ও কষ্টের প্রতি আমাদের আন্তরিক সহমর্মিতা রইল। দুর্যোগের এই পরিস্থিতিতে কোনও মানুষ যাতে খাদ্য বা নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অভাবে না থাকেন ,সে বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কঠোরভাবে পর্যাপ্ত খাদ্য মজুত রাখা এবং সময়মতো তা মানুষের মধ্যে বিতরণের নির্দেশ দিয়েছি। প্রশাসনের প্রতিটি স্তরকে মানুষের পাশে থেকে দ্রুত ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছ।”
Agnimitra Paul: হলদিয়ার বন্যা পরিস্থিতি পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
রিপোর্ট : ভাস্কর সেহানবিশ , এই যুগ, পূর্ব মেদিনীপুর
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla