শিলিগুড়ির সেভক (siliguri) রোডে ইন্ডাস্ট্রিয়াল বেল্টের একটি প্লাস্টিক কারখানায় সোমবার সকাল দশটা নাগাদ আগুন লাগে। কারখানা থেকে ধোঁয়া বেরোতে দেখে ইন্ডাস্ট্রিয়াল বেল্টের অন্যান্য কারখানার শ্রমিকরা খবর দেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীন ভক্তিনগর থানায় ও দমকল কেন্দ্রে। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ও আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করেন। জানা গেছে প্লাস্টিকের কারখানার ভেতরে প্লাস্টিক ও প্লাস্টিকের দানার বস্তা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। এর ফলে অন্যান্য কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা তিনটি ইঞ্জিন নিয়ে প্রথম থেকেই আগুন নিয়ন্ত্রনে আনার কাজ শুরু করেন পাশাপাশি আগুন যাতে অন্য কারখানায় ছড়িয়ে পড়তে না পারে সেদিকেও কড়া নজরদারি চালান। পুলিশ ও দমকল কর্মীরা আগুন লাগা কারখানা ও অন্যান্য কারখানার শ্রমিকদের নিরাপদে বাইরে বের করে আনেন। দমকল সূত্রে জানানো হয় প্লাস্টিক দাহ্য বস্তু হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে ও ধোঁয়ায় কারখানার অভ্যন্তর ঢেকে যাওয়ায় তাদের আগুন নিয়ন্ত্রন করতে প্রচন্ড বেগ পেতে হয়। টানা কয়েকঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন দমকল কর্মীরা। আগুন লাগার কারন জানা যায়নি।পুলিশ ও দমকল দপ্তর আগুন লাগার সঠিক কারন সম্পর্কে খতিয়ে দেখছে। কারখানা কর্তৃপক্ষের দাবী ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা।
siliguri: শিলিগুড়ির একটি প্লাস্টিক কারখানায় আগুন ,ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla