শিলিগুড়ি (siliguri) পুলিশ কমিশনারেটের অধীন বাগডোগরা থানার পুলিশ গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে মুনি চা বাগান ডিভিসন লগোয়া এলাকায় অভিযান চালিয়ে একটি ছোট চার চাকার গাড়ি আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে গাড়ি থেকে উদ্ধার হয় দুশো সত্তর গ্রাম ব্রাউন সুগার ও একটি এন্ড্রয়েড মোবাইল ফোন। গ্রেপ্তার করা হয় গাড়িতে থাকা দুজনকে। বাজেয়াপ্ত করা হয় উদ্ধার করা ব্রাউন সুগার সহ গাড়িটিকে। ধৃতদের নাম দীপক কুমার রায় (২৬) ও মসীন (২৭), দুজনেই বিহারের কিষানগঞ্জ জেলার কোচাধামান থানা এলাকার বাসিন্দা। এন ডি পি এস আইনের নির্দেশিকা মেনে সমস্ত প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ পরবর্তী পর্যায়ের তদন্তের কাজ শুরু করেছে।
siliguri: ব্রাউন সুগার সহ গ্রেপ্তার দুই
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla