বন দপ্তরের (Alipurduar) বক্সা ব্যাঘ্র প্রকল্প পূর্ব বিভাগের সাউথ রায়ডাক রেঞ্জের কর্মীরা বুধবার সকালে গোপন সুত্রে খবর পান একটি ট্রাকে করে মিজোরাম সেগুন কাঠ পশ্চিমবঙ্গে পাচারের উদ্দ্যেশ্যে অসম থেকে রওনা হয়েছে। খবরপেয়ে সাউথ রায়ডাক রেঞ্জের রেঞ্জার প্রভাত কুমার বর্মন এর নেতৃত্বে বন কর্মীরা সাতাশ নম্বর জাতীয় সড়কের চেপানী এলাকায় ওঁত পাতেন। অপেক্ষায় থাকতে থাকতেই নির্দিষ্ট ট্রাকটিকে জাতীয় সড়ক ধরে আসতে দেখে বন কর্মীরা ট্রাকটিকে দাঁড় করানোর জন্য সিগন্যাল দেন। সিগন্যাল দেখে চালক বিপদের আঁচ করে না দাঁড়িয়ে আরো গতিবেগ বাড়িয়ে পালাতে শুরু করেন। বন কর্মীরা ও ট্রাকটির পিছু ধাওয়া করেন। ট্রাকের চালক ও অন্যান্যরা ধাওয়া খেয়ে বেগতিক বুঝতে পেরে সুযোগ মত ট্রাকটিকে জাতীয় সড়কের ধারে এক জায়গায় থামিয়ে ট্রাক ছেড়ে পালিয়ে যায়। বন কর্মীরা ট্রাকে তল্লাশী চালিয়ে উদ্ধার করেন সাতশো ঘন ফুট মিজোরাম সেগুন কাঠ। কাঠ সহ ট্রাকটিকে বাজেয়াপ্ত করে সাউথ রায়ডাক রেঞ্জ অফিস চত্বরে নিয়ে আসা হয়। বন কর্মীরা জানান উদ্ধার করা কাঠের বাজার মূল্য কুড়ি লক্ষ টাকা। পলাতক দের উদ্দ্যেশ্যে বন কর্মীরা তল্লাশী শুরু করেছেন।
Alipurduar: বন কর্মীদের অভিযানে পাচারের পথে উদ্ধার কুড়িলক্ষ টাকার সেগুন কাঠ
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla