বৃহস্পতিবার , আগস্ট 20 2026
Breaking News

siliguri: পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষের নেতৃত্বে শিলিগুড়ির বিভিন্ন হোটেল,রেস্তোরাঁ সহ শপিং মলে অভিযান

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষের নেতৃত্বে শিলিগুড়ির বিভিন্ন হোটেল,রেস্তোরাঁ সহ শপিং মলে অভিযান সম্প্রতি তারপীঠ ও কলকাতার (siliguri) নিউ মার্কেটে দুটি হোটেলে অগ্নিকান্ডে মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার শিলিগুড়ির বিভিন্ন হোটেল,রেস্তোরাঁ, শপিং মল সহ বিভিন্ন বানিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান চালান রাজ্যের পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক ডঃ শঙ্কর ঘোষ। এদিনের অভিযানে মন্ত্রীর সাথে ছিলেন দমকল আধিকারিক,শিলিগুড়ি পৌর নিগমের কমিশনার সহ অন্যান্য আধিকারিকগন। পরিদর্শনের সময় ফায়ার এক্সটিংগুইশার,জরুরী নির্গমন পথ,নিরাপত্তা সরঞ্জাম ও অগ্নি নিরাপত্তা বিধি সঠিকভাবে মানা হচ্ছে কিনা সেসব খতিয়ে দেখা হয়। অভিযান শেষে মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ জানান আগামী একমাস ধরে শহরের হোটেল, রেস্তোরাঁ, শপিং মল,বিভিন্ন বানিজ্যিক প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হবে। অভিযানে যাদের লাইসেন্স বা কাগজপত্রে অনিয়ম ধরা পড়বে তাদের একমাস সময় দেওয়া হবে সংশোধনের জন্য। কোনো প্রতিষ্ঠানের ফায়ার লাইসেন্স না থাকলে বা কাগজপত্রে গুরুতর অনিয়ম ধরা পড়লে সেই প্রতিষ্ঠান এর ফায়ার লাইসেন্স না হওয়া পর্যন্ত সাময়িকভাবে প্রতিষ্ঠান বন্ধ ও রাখা হতে পারে। মন্ত্রী আরও জানান কোনো ব্যবসায়ীকে হয়রানি করার উদ্দ্যেশ্যে এই অভিযান নয়, অভিযানের লক্ষ্য সাধারন মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে কোনো বড়ো দূর্ঘটনা এড়াতে বানিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে অগ্নি নিরাপত্তা বিধি মেনে চলতে বাধ্য করা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।