শিলিগুড়ির কাওয়াখালি (SILIGURI) ময়দানে আয়োজিত ভারতীয় ন্যায় সংহিতা বিষিয়ক প্রদর্শনীর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার বিকালে এই প্রদর্শনীর উদ্বোধন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী জানান প্রদর্শনী চলবে চলতি মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত। এই কয়দিন বিভিন্ন প্রদর্শনী,নাটক ও আলোচনাসভার মাধ্যমে ভারতীয় ন্যায় সংহিতার পাঁচটি নতুন বিষয় সম্পর্কে সাধারন মানুষকে সচেতন করা হবে। প্রদর্শনীর মাধ্যমে সাধারন মানুষ ভারতের নতুন ফৌজদারি বিচার ব্যবস্থা ও নাগরিক কেন্দ্রিক সংস্কার সম্পর্কে জানতে পারবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সাংসদ রাজু বিস্তা , উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নীশিথ প্রামাণিক ,পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন। প্রদর্শনী উদ্বোধন এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শিলিগুড়ির অদুরে রাণীডাঙ্গায় সশস্ত্র সীমা বলের অনুষ্ঠানে যোগ দিয়ে সশস্ত্র সীমা বলের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন ও সশস্ত্র সীমা বলের জওয়ানদের সাথে মত বিনিময় করেন। এই অনুষ্ঠানে তিনি বলেন শিলিগুড়ি করিডরের নিরাপত্তা আরও শক্তিশালী করা, সীমান্ত সুরক্ষা সহ জওয়ানদের কল্যান এবং জাতীয় নিরাপত্তা আরও সুদৃঢ় করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহন করা হয়েছে। তিনি আরও বলেন দুতিন বছর পর আর শিলিগুড়ি থেকে দিল্লী বিমানে যেতে হবেনা, ট্রেনে ই কয়েক ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে,সেই লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার রাতেই শিলিগুড়ি পৌঁছেছেন। প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন শেষে তিনি
SILIGURI: শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে ভারতীয় ন্যায় সংহিতা প্রদর্শনীর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla