মালদহ জেলা (MALDA) পুলিশের মালদহ থানার পুলিশ শুক্রবার সকালে বিশ্বস্তসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে থানা এলাকার ঝাঝরামোড়ে অভিযান চালিয়ে একটি মারুতি সুজুকি ভিটারা গাড়ি সহ দুই জনকে আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে আটক ব্যক্তিদের হেফাজত থেকে উদ্ধার হয় ১.০৮ কেজি ব্রাউন সুগার। গাড়ী সহ ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে গ্রেপ্তার করা হয় আটক দুই জনকে।ধৃতদের নাম তাহির শেখ (২৫),পিতা কাইসুদ্দীন শেখ ও সোহিল শেখ(২০),পিতা মৃত মতিউর রহমান, উভয়েই কালিয়াচক থানার গোলাপগঞ্জের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে সমস্ত প্রক্রিয়াটি এন ডি পি এস আইনের নির্দেশিকা মেনে সম্পন্ন করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুক্রবার আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। আদালত পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করলে পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে পরবর্তী পর্যায়ের তদন্ত শুরু করেছে।
MALDA: উদ্ধার ব্রাউন সুগার ,গ্রেপ্তার দুই
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla