কোচবিহার জেলা (CoochBehar)পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও দিনহাটা থানার পুলিশ দিনহাটার পেটলা এলাকায় যৌথ অভিযান চালিয়ে একটি তামাকের গাঁট বোঝাই ট্রাক আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে ট্রাকে থাকা তামাকের গাঁটের আড়াল থেকে উদ্ধার হয় ৪৮৭.৬৩৫ কেজি গাঁজা। পুলিশ সূত্রে জানা গেছে গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে এই অভিযান চালিয়ে অতি কৌশলে তামাকের গাঁটের আড়াল করে গাঁজা পাচারের ছক ভেস্তে দেওয়া হয়। গাঁজা সহ ট্রাক বাজেয়াপ্ত করে চালককে গ্রেপ্তার করা হয়। এন ডি পি এস আইনের নির্দেশিকা মেনে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ধৃতের বিরুদ্ধে এন ডি পি এস আইনের নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে ধৃতকে আদালতে পেশ করা হয়েছে। পুলিশ এই পাচার চক্রের সন্ধানে তল্লাশী জারী রেখেছে।
CoochBehar: বিপুল পরিমানে গাঁজা উদ্ধার ,গ্রেপ্তার এক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla