রবিবার , আগস্ট 23 2026
Breaking News

Jalpaiguri: উদ্ধার ব্রাউন সুগার ,গ্রেপ্তার দুই মহিলা

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: উদ্ধার ব্রাউন সুগার ,গ্রেপ্তার দুই মহিলা জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা পুলিশের কোতোয়ালি থানার পুলিশ শনিবার নির্ভরযোগ্য সূত্রে খবর পায় বিহারের কিশনগঞ্জ থেকে দার্জিলিং মেলে দুই মহিলা মাদক নিয়ে জলপাইগুড়ি আসছে। খবর পেয়ে পুলিশ স্টেশনে ওঁত পেতে থাকে। ট্রেনটি স্টেশনে আসতেই পুলিশ নির্দিষ্ট দুই মহিলাকে আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে আটক দুই মহিলার হেফাজত থেকে উদ্ধার হয় দুধো সত্তর গ্রাম ব্রাউন সুগার। উদ্ধার করা মাদক বাজেয়াপ্ত করে দুই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। সমস্ত প্রক্রিয়াটি এন ডি পি এস আইনের নির্দেশিকা মেনে সম্পন্ন করা হয়েছে। ধৃত দুই মহিলার বিরুদ্ধে এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়। পুলিশ পরবর্তী পর্যায়ের তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।