বুধবার , আগস্ট 26 2026
Breaking News

CoochBehar: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন বাজার পরিদর্শন কোচবিহার জেলা পুলিশের

রিপোর্ট : ভাস্কর সেহানবিশ , এই যুগ, কোচবিহার

CoochBehar: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন বাজার পরিদর্শন কোচবিহার জেলা পুলিশের কোচবিহার (CoochBehar) জেলা পুলিশ সর্বদাই নিরাপদ ও সুরক্ষিত সমাজ গড়তে তৎপর l সাধারণ মানুষের স্বার্থে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে কোচবিহার জেলার বিভিন্ন বাজারে আজ কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে একাধিক অভিযান ও পরিদর্শন চালানো হয়।পুলিশের পক্ষ থেকে এই অভিযান চালানোর বিভিন্ন দোকান ও বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন দ্রব্যের সঠিক বিক্রয়মূল্য খতিয়ে দেখা হয়। এর পাশাপাশি বাজারের সামগ্রিক পরিস্থিতির উপর নজরদারি চালানো হয় এবং পণ্যের মূল্য সংক্রান্ত তথ্য যাচাই করা হয়।পুলিশের এক আধিকারিকের কথায়, সাধারণ মানুষ যাতে ন্যায্য মূল্যে প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন, সেই লক্ষ্যে জেলার বিভিন্ন বাজারে এ ধরনের নজরদারি অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।