বুধবার , আগস্ট 26 2026
Breaking News

Alipurduar: পুলিশের উদ্যোগে জন সংযোগ ও সচেতনতা মূলক কর্মসূচি

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: পুলিশের উদ্যোগে জন সংযোগ ও সচেতনতা মূলক কর্মসূচি আলিপুরদুয়ার (Alipurduar) জেলার কুমারগ্রাম থানার অন্তর্গত বারোবিশা ফাঁড়ির পুলিশ কর্মীদের উদ্যোগে মঙ্গলবার লস্করপাড়া গ্রামে আয়োজিত হয় জনসংযোগ ও সচেতনতামূলক কর্মসূচি। জানা গেছে এদিনের কর্মসুচিতে বাল্য বিবাহের কুফল,মাদকাসক্তি,সাইবার ক্রাইম প্রভৃতি বিষয়ে বাসিন্দাদের সচেতন করা হয়। বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা শোনা হয় ও সেগুলি সমাধানের লক্ষ্যে আলোচনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে এলাকার হাট, বাজার, বিদ্যালয়, জনবসতি গুলিতে নিয়মিত এই কর্মসূচি চালানো হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।