শিলিগুড়ি কোর্ট মোড়ে (Siliguri) এক শ্রেনীর অসাধু ব্যক্তি টোটো চালকদের থেকে দীর্ঘদিন ধরে তোলা তুলছে। রাজ্যের পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক ডঃ শঙ্কর ঘোষ এই অভিযোগ পেয়ে বুধবার বিষয়টি খতিয়ে দেখতে শিলিগুড়ির কোর্ট মোড়ে যান। রাস্তায় হেঁটে হেঁটে টোটো চালকদের সাথে কথা বলেন। এরপর তিনি মাইক হাতে নিয়ে এধরনের তোলাবাজি বন্ধ করার জন্য বলেন। টোটো চালকদের ও বলেন কাউকে তোলা না দিতে। মন্ত্রী এটাও জানিয়ে দেন পরবর্তীতে এধরনের অভিযোগ পেলে পুলিশী ব্যবস্থা গ্রহন করা হবে। পাশাপাশি এদিন টোটো ও অটো কোর্ট মোড়ে যত্রতত্র দাঁড়িয়ে থাকায় যে যান জটের সৃষ্টি হয় সেটিও মন্ত্রীর নজরে আসায় তিনি অটো ও টোটো চালকদের সতর্ক করে দেন। তার সাথে থাকা পুলিশ আধিকারিকদের বিষয়টিতে বিশেষ নজর দিতে বলেন। উল্লেখ্য এদিন পর্যটন মন্ত্রীর সাথে ছিলেন এডিসি পি ট্রাফিক পূর্ণিমা শেরপা ও এসিপি ট্রাফিক সুবীর দত্ত।
Siliguri: শিলিগুড়ি কোর্ট মোড়ে টোটো চালকদের থেকে তোলাবাজি বন্ধের হুঁশিয়ারি দিলেন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla