বৃহস্পতিবার , আগস্ট 27 2026
Breaking News

Alipurduar: নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রনে জেলা প্রশাসনের অভিযান

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রনে জেলা প্রশাসনের অভিযান নিত্য প্রয়োজনীয় (Alipurduar) পণ্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রনে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের আধিকারিকগন বুধবার জেলার কয়েকটি হাট ও বাজার পরিদর্শন করেন। পরিদর্শনের সময় ক্রেতা বিক্রেতাদের সাথে তারা কথা বলেন ও মত বিনিময় করেন। জানা গেছে জেলা শাসক,পুলিশ সুপার,অতিরিক্ত জেলাশাসক,মহকুমাশাসক,মহকুমা পুলিশ আধিকারিক সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকগন প্রতিদিন জেলার বাজার,হাট গুলিতে পরিদর্শন করে নজরদারি চালাচ্ছেন। জেলা প্রশাসন সূত্রে জানানো হয় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর নির্ধারিত মূল্য বজায় রাখা,অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ করা ও সাধারন মানুষের স্বার্থ রক্ষাই এই অভিযানের মূল উদ্দ্যেশ্য।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।