পশ্চিমবঙ্গ রাজ্য (Jalpaiguri) পর্যটন দপ্তর ও পর্যটন ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে বিশ্ব পর্যটন দিবসের প্রাক্কালে জলপাইগুড়ি জেলার লাটাগুড়িতে শনিবার আয়োজিত হয় এক সচেতনতামূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে সচেতনতার বার্তা দিতে আয়োজিত হয় ছয় কিলোমিটার ম্যারাথন দৌড়। এই দৌড় এর সূচনা করেন রাজ্যের পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ। দৌড়ের পাশাপাশি আয়োজিত হয় এক প্রকাশ্য সভা। উক্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে পর্যটন মন্ত্রী বলেন বন দপ্তরের আইন মেনে পর্যটনের বিকাশ ঘটাতে হবে। জঙ্গলের ভেতর নতুন করে কোনো হোম স্টে ,রিসর্ট বা হোটেল গড়ে তোলার অনুমতি দেওয়া হবেনা। তিনি বার্তা দেন বন ,বন্যপ্রাণী রক্ষা ও পরিবেশ সংরক্ষন করেই পর্যটনের বিকাশ ঘটাতে হবে। তিনি আরও জানান রাজ্য পর্যটন দপ্তর পর্যটনের বিকাশে এক গুচ্ছ পরিকল্পনা নিয়েছে। পুজোর আগেও পর্যটনের বিকাশে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়েছে। এদিন তিনি লাটাগুড়ি থেকে কলকাতা দুটি বেসরকারি বাস পরিষেবার উদ্বোধন করে বলেন লাটাগুড়ি পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত। যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হলে বেশী করে পর্যটক এখানে আসবেন ও পর্যটন ব্যবসা বৃদ্ধি পাবে। এই বাস পরিষেবা এক্ষেত্রে সহায়ক হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
Jalpaiguri: বন ,বন্যপ্রান ও পরিবেশ রক্ষা করেই পর্যটনের বিকাশ ঘটাতে হবে ,বার্তা দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla