রবিবার , সেপ্টেম্বর 20 2026
Breaking News

Jalpaiguri: নিউ জলপাইগুড়ি স্টেশনে জিআরপি ও আরপিএফ এর যৌথ অভিযানে আটক চার বাংলাদেশী

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: নিউ জলপাইগুড়ি স্টেশনে জিআরপি ও আরপিএফ এর যৌথ অভিযানে আটক চার বাংলাদেশীশনিবার (Jalpaiguri) রাতে নিউ জলপাইগুড়ি স্টেশনে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেনের সাধারন কামরায় যৌথ তল্লাশী চালিয়ে চার বাংলাদেশীকে আটক করে নিউ জলপাইগুড়ি জি আর পি ও আর পি এফ। জানা গেছে গোপন সুত্রে জি আর পি ও আর পি এফ খবর পায় চার বাংলাদেশী অবৈধভাবে ভারতে প্রবেশ করে অসম থেকে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেন করে পাঞ্জাবে যাচ্ছে। খবর পেয়ে জি আর পি ও আর পি এফ এর যৌথ দল ট্রেনটি স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়ানোর সাথে সাথেই সাধারন কামরায় উঠে তল্লাশী শুরু করে। তল্লাশীতে আটক করা হয় চারজনকে। তাদের নাম মহম্মদ সালাম (২৬),মহম্মদ সুফাইন (১৮),মফিজুর রহমান (১৭) ও জয়নুর বিবি (১৭)। আটক চারজনের ঠিকানা দেওয়া আছে মায়ানমারের। তারা কিভাবে কার সাহায্যে ভারতে প্রবেশ করেছে, তাদের সাথে কোনো পাচারচক্রের যোগ আছে কিনা সব খতিয়ে দেখছে জি আর পি ও আর পি এফ। আটক চার জনের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহন করা হয়েছে বলে রেল পুলিশ সূত্রে জানানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।