রবিবার , সেপ্টেম্বর 20 2026
Breaking News

Alipurduar: পুজোর আগেই আলিপুরদুয়ারে উদ্ধার প্রচুর পরিমান নিষিদ্ধ শব্দবাজি ,গ্রেপ্তার এক

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: পুজোর আগেই আলিপুরদুয়ারে উদ্ধার প্রচুর পরিমান নিষিদ্ধ শব্দবাজি ,গ্রেপ্তার একপুজোর আগেই (Alipurduar) আলিপুরদুয়ারে উদ্ধার প্রচুর পরিমান নিষিদ্ধ শব্দবাজি,গ্রেপ্তার এক। জানা গেছে আলিপুরদুয়ার জেলা ট্রাফিক পুলিশ এর একটি দল গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার সকালে আলিপুরদুয়ার শহরের বক্সা ফিডার রোডে একটি ছয় চাকার ট্রাক আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে ট্রাক থেকে উদ্ধার হয় প্রচুর পরিমান নিষিদ্ধ শব্দবাজি। উদ্ধার করা শব্দবাজি গুলো সাতাত্তরটি বস্তায় তিরান্নব্বইটি কার্টনে ভরা ছিলো। উদ্ধার করা শব্দবাজির মোট পরিমান তেইশ হাজার দুশো ছিয়ান্নব্বইটি যার মোট ওজন তিন হাজার কেজি। ট্রাকের চালক শব্দ বাজির কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা শব্দবাজি বাজেয়াপ্ত করে ট্রাকটিকে থানায় নিয়ে আসা হয়েছে ধৃতের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।