রবিবার , সেপ্টেম্বর 20 2026
Breaking News

siliguri: শিলিগুড়ি পুলিশ এর উদ্যোগে সাইবার সচেতনতা ও মাদক সচেতনতা কর্মসূচি

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: শিলিগুড়ি পুলিশ এর উদ্যোগে সাইবার সচেতনতা ও মাদক সচেতনতা কর্মসূচি শিলিগুড়ি (siliguri) পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা তাদের নিজ নিজ এলাকায় সাইবার সচেতনতা ও মাদক সচেতনতা কর্মসূচি পরিচালনা করে চলেছে। এই কর্মসূচির মূল লক্ষ্য সাইবার জালিয়াতি, ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার এবং মাদকের ক্ষতিকর ব্যবহার সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। নাগরিকদের প্রতিরোধ মূলক ব্যবস্থা এবং সন্দেহজনক কার্যকলাপ ও ঘটনা সম্পর্কে দ্রুত পুলিশকে জানানোর গুরুত্ব সম্পর্কেও সচেতন করা হয়। শিলিগুড়ি পুলিশ কমিশনারেট জনসচেতনতা বৃদ্ধি,সামাজিক অংশগ্রহণকে উৎসাহিত করা এবং একটি নিরাপদ সমজ গঠন নিশ্চিত করার লক্ষ্যেই এই কর্মসূচি আয়োজন করেছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।