জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা পুলিশের বানারহাট থানার পুলিশ শুক্রবার বানারহাটের দুরামারি চন্দ্রকান্ত উচ্চ বিদ্যালয়ে সচেতনতা কর্মসূচির আয়োজন করে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী দের উপস্থিতিতে নতুন ক্রিমিনাল আইন,ড্রাগের অপব্যবহার, বাল্য বিবাহ,পকসো আইন,সাইবার অপরাধ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় ও তাদের সচেতন করা হয়। ছাত্র ছাত্রীদের আইনী অধিকার ও দায়িত্ব সম্পর্কে অবগত করে নিরাপদ সমাজ গঠনে এগিয়ে আসার জন্য অনুপ্রাণিত করা হয়। পুলিশ সূত্রে জানানো হয় ভবিষ্যতে নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে ছাত্র ছাত্রীদের সচেতন করা হয়। সমাজে কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে দ্রুত পুলিশের সাথে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়।
Jalpaiguri: পুলিশের উদ্যোগে সচেতনতা কর্মসূচি
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla