আলিপুরদুয়ার (Alipurduar) জেলা পুলিশের উদ্যোগে ও শামুকতলা থানার ব্যবস্থাপনায় মঙ্গলবার আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের ফাঁস খাওয়া চা বাগানে দুশো জনের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। উপস্থিত ছিলেন রাজ্যের বন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী মনোজ কুমার ওঁরাও, শামুকতলা থানার ও সি সঞ্জীব কুমার বর্মন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয় পুজোর আনন্দ সবার মধ্যে ভাগ করে দিতেই এই কর্মসূচি।
Alipurduar: কর্মসূচি অনুসারে চা বাগানে নতুন বস্ত্র বিতরন আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla