উত্তর দিনাজপুরের (Suvendu Adhikari) রায়গঞ্জের কর্নজোড়া তিস্তা ময়দানে বৃহস্পতিবার আয়োজিত হয় সরকারি জন পরিষেবা প্রদানের জন্য বিশেষ সভা। সভায় বিভিন্ন সরকারি সামাজিক প্রকল্পের উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এই সভামঞ্চ থেকে ঘোষনা করেন জলপাইগুড়িতে একটি পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল রাজ্য সরকার তৈরি করবে। রায়গঞ্জে এইমস তৈরির প্রস্তাব কেন্দ্রীয় সরকার কে পাঠানো হবে। এদিনের সভায় আরো ঘোষনা করেন উত্তর দিনাজপুর জেলার সব কটি সরকারি হাসপাতাল ও ব্লক স্বাস্থ্যকেন্দ্র গুলির পরিকাঠামো উন্নয়ন করা হবে। জেলায় স্মার্ট স্কুল তৈরির পরিকল্পনার কথাও বলেন মুখ্যমন্ত্রী। এদিন সারথী প্রকল্পে আঠারো হাজার একচল্লিশ জন পড়ুয়াকে সাইকেল দেওয়া হয়। বিএসএফ কে জমি দেওয়া ও অনুপ্রবেশ রোধের বিষয়েও তিনি বক্তব্য রাখেন। এদিন জেলায় ত্রিশটি কর্মসুচির উদ্বোধন এর পাশাপাশি তিরাশিটি উন্নয়ন মূলক প্রকল্পের শিলান্যাস করেন। আরও বেশ কিছু সামাজিক উন্নয়ন প্রকল্প এই জেলার জন্য গৃহীত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। শরনার্থীদের সিএএ শংসাপত্র প্রদানের জন্য জেলাশাসক কে উদ্যোগী হতে বলেন। বিভিজি রামজি প্রকল্পে সকল জব কার্ড ধারীদের একশো পঁচিশ দিন কাজ দেওয়া হবে। ২০২৭ সালের মে মাসের মধ্যে এক লক্ষ চাকরি দেওয়া হবে বলেও ঘোষনা করেন। হেমতাবাদে সাধারন ডিগ্রি কলেজ ও টুঙ্গিদিঘিতে নতুন পুরসভা হচ্ছে বলেও জানান তিনি। সিন্ডিকেট রাজ সহ জেলায় অবৈধ মাদ্রাসা বন্ধ করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়েএগিয়ে আসার আহবান জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Suvendu Adhikari: জলপাইগুড়িতে হবে ক্যান্সার হাসপাতাল ,রায়গঞ্জে এইমস ,উত্তর দিনাজপুরের জন পরিষেবা প্রদান সভায় ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, উত্তর দিনাজপুর
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla